যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে থাকা সব আরোহীই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পাম বিচ কাউন্টির গ্রিনএকরস এলাকার কাছে নয়জন আরোহী নিয়ে একটি লিয়ারজেট-৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবিতে রাস্তার পাশে ধ্বংসাবশেষ ও আগুন জ্বলতে দেখা যায়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




