দক্ষিণ কোরিয়া প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে দ্বিবার্ষিক কাউন্সিল ও ওলামা-সুধী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৮ নভেম্বর ২০২৬, রবিবার, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিউলের ইয়ংসান-গু এলাকার ইতেওন-দং-এ অবস্থিত জায়কা রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানিয়েছেন, দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে আলেম-ওলামা, ইমাম-খতিব, মাদরাসার মুহতামিম, শিক্ষক এবং দ্বীনপ্রিয় সুধীজনের মধ্যে পারস্পরিক মতবিনিময়, পরামর্শ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত আলেম-ওলামা ও দ্বীনি ব্যক্তিত্বদের সম্মেলনে উপস্থিত থেকে নসিহত ও দিকনির্দেশনা প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনের দক্ষিণ কোরিয়া শাখার সভাপতি ও আয়োজক কমিটির পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানের বিবরণ
তারিখ: ৮ নভেম্বর ২০২৬, রবিবার
সময়: সকাল ১১টা থেকে দুপুর ১টা
স্থান: জায়কা রেস্টুরেন্ট (Zaiqa Restaurant), ১৩৭-৪২ ইতেওন-দং, ইয়ংসান-গু, সিউল
ম্যাপ: https://naver.me/xxowEj5D
প্রবাসে আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।




