
"আপনার ড্রিম কী?" আনসান মসজিদে কোরিয়ান শিক্ষার্থীদের কৌতূহলী প্রশ্ন
আনিয়াং ও শিহং শহরের প্রায় ৪০ জন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে আনসান মসজিদ পরিদর্শন করেছে। নামাজ, মক্কা ও শুকর না খাওয়ার কারণ নিয়ে তারা প্রশ্ন করে। এক শিক্ষকের প্রশ্নের জবাবে বলা হয়, লক্ষ্য সবাইকে মুসলিম বানানো নয়, বরং পারস্পরিক শ্রদ্ধায় শান্তিপূর্ণ সহাবস্থান।
